ভারতে পাচার হওয়া ৪ তরুণীকে বেনাপোল দিয়ে ফেরত

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার হওয়া ৪ তরুণীকে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে পড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০শে ডিসেম্বর) বিকাল৪ টায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা হলো,বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে জুহি আক্তার সাহিনুর (১৯) সাতীরা জেলার মন্নু গাজির মেয়ে রওশান আরা (২০) নারায়নগঞ্জ জেলার আব্দুর রশীদ এর মেয়ে রওশানআরা সাথি (১৮) ও বাগেরহাট জেলার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে নাসরিন শামিন (১৮)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, কয়েক বছর আগে এসব তরুণীরা দালালদের খপ্পরে পড়ে সীমান্তের চোরাই পথে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করেন।  গত দেড় বছর আগেভারতের হায়দ্রাবাদে তারা ভারতীয় আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর হাতে ধরা পড়ে জেল খাটেন। এরপর আদালতের মাধ্যেমে তারা কোকেট পালী রেস কিউ নামে একটি শেল্টার হোমে থাকেন।

জাস্টিস এন্ড কেয়ার এর সমন্বয়কারী রোকেয়া খাতুন জানান, দালালদের মাধ্যেমে এসব তরুণীরা  ভারত যায়। পরে আমরা দুই দেশের সরকারের মাধ্যেমে ৪ তরুনীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরিয়ে নিয়ে আসে। ইমিগ্রেশন ও পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে কাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *