ভারতে পাচারের সময় ৫০০ কেজি ইলিশ জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।মঙ্গলবার(২৫শে আগস্ট)বিকালে এসব ইলিশ মাছ আটক করা হয়। তবে অজ্ঞাত কারণে পাচারকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন বিপুল পরিমাণে ইলিশ মাছ ভারতে পাচার হচ্ছে। তবে এই প্রথম স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা ইলিশ মাছ আটক করেছে। অজ্ঞাত কারণে পাচারকারীদের কে আটক করতে পারেনি তারা। বিষয়টি নিয়ে এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে।

সীমান্তের গুগোল সূত্রগুলো জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা সীমান্ত থেকে ইলিশ মাছ আটক করা হয়।এ সময় পাচারকারীকেও আটক করা হয় । তবে অজ্ঞাত কারণে বিজিবি তাদেরকে ছেড়ে দেয়।  জব্দকৃত মাছ গুলো গোগা গ্রামের একটি এতিম খানায় দেওয়া হয়েছে।

এদিকে গোগা এলাকাই অনেকে জানিয়েছেন,চোরাকারবারি দীর্ঘদিন যাবত ভারত থেকে ফেন্সিডিল,মদ,গাঁজা ও রুপা নিয়ে আসছে।আর বাংলাদেশ থেকে সোনা, ডলার ও ইলিশ মাছ পাচার করছে। বিজিবি মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু চালান আটক করলেও পুলিশ রয়েছে নিরব ভুমিকায়।তারা আরো বলেন গোগা সীমান্ত এলাকা টা বাগআঁচড়া ফাঁড়ির অধিনে এই ফাঁড়ির দায়িত্বে রয়েছেন উত্তম কুমার বিশ্বাস।তিনি যোগদান করার পর থেকে মাদক ব্যবসায়ীদের সাথে চুক্তি থাকার কারনে সীমান্ত দিয়ে দিনে রাতে আসছে মাদকদ্রব্য।

এ বিষয়ে রুদ্রপুর বাজারে এক ডাক্তার জানান,বিজিবির অভিযান টের পাওয়া যায় কিন্তু ফাঁড়ির পুলিশ আসে চাঁদা তুলতে।মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মাদকদ্রব্য এনে প্রথমে সীমান্তবর্তী গ্রাম গুলোতে জমা করে রাখে। পরে সুযোগ বুঝে দেশের বিভিন্ন জেলায় সাপ্লাই করে থাকে।

বাগঁআচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আসার পর কোন মাদকদ্রব্য জমা করা লাগে না। কারন পুলিশের একটা ভয়ছিল সেটা তিনি আসার পর নেই।কারন তার সাথে রয়েছে চুক্তি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *