দেশের একদিনে করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৪৫ জন

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮ জনে।

মঙ্গলবার করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৮৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৫৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৭০ হাজার ১৯১টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৯৮ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.৩৮ শতাংশ।

নতুন যে ৪৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ১৩ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ১৬৯ জন বা ৭৮.৬৭ শতাংশ এবং নারী ৮৫৯ জন বা ২১.৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৮১জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬২.৩৩ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *