ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ফায়েজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২০ জন গুরুতর জখম হয়েছে। নিহত ও আহতদের পুলিশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত ফায়েজ মিয়া ব্রাহ্মণবাড়িয়া নিম বাড়িয়া গ্রামের লাবু মিয়ার ছেলে।
শনিবার (১৩ মার্চ) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মূলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়ার সাথে একই গ্রামের রতন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় রতন মিয়ার সমর্থক ফায়েজ মিয়া মারা যান। এ সংঘর্ষের ঘটনায়় অন্ত 10 জন গুরুতর জখম হয়েছেন। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালেে ভর্তি করা হয়েছে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর ভূঞা জানান, শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠায়। তবে এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রনে আছেন বলে তিনি জানান।