বেনাপোল সীমান্ত থেকে দু’টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধ: যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৫ জুলাই) ভোরে দৌলতপুর গ্রামের রাস্তার পাশে একটি কলাবাগানে একটি ব্যাগের মধ্য থেকে দু’টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিন মালিকবিহীন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেয় বিজিবির সদস্যরা।

এই অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে কায়বা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা। তবে এসব অবৈধ অস্ত্র পাচারের সাথে জড়িত থাকার দায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। বিশেষ নিশ্চিত করেছেন কায়বা ক্যাম্পের নায়েব সুবেদার লিয়াকত আলী।

কায়বা ক্যাম্পের নায়েব সুবেদার লিয়াকত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে দৌলতপুর গ্রামের রাস্তার পাশে একটি কলাবাগানে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগের মধ্য থেকে দু’টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তবে এসব অবৈধ অস্ত্র পাচার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। অবৈধ অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দিয়ে অজ্ঞাত নামক একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *