নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে সাবেক মেয়র ও এবারের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাখিত আশরাফুল আলম লিটনের বাড়ির ২০০ গজ দূরে ও তার সমার্থক গোগা কালীনী জাহাঙ্গীরের বাসার সামনে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (২৬শ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে বেনাপোলের সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের দাবি পঞ্চম বারের মত নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়া সংসদ সদস্য আফিল উদ্দিনের ক্যাডার বাহিনী এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।
বেনাপোলের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু বলেন, এমপি আফিল উদ্দিন পঞ্চম বারের মত দলীয় মনোনয়ন পাওয়ার পর সন্ধ্যায় নেতা সমর্থকরা আনন্দ মিছিল ও পটকাবাজি ফোটায়। মনোনয়ন না পেয়ে সাবেক মেয়র আশরাফুল আলম লিটন তার ফেসবুকে ও তার সমর্থকরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপিল সাহেবের দলীয় লোকজনের বিরুদ্ধে কুৎসা রটনা করছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে তিনি দাবি করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, মনোনয়ন পাওয়ার সাথে সাথে এমপি সাহেবের লোকজন আনন্দ মিছিল ও পটকাবাজি ফোটায়। হয়তোবা বিরোধী লিটন সাহেবের লোকজন ভয়ে তটস্থ হয়ে এমন ধরনের তথ্য ছড়াচ্ছে। তারপরেও অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু কোথাও কোন বোমা বিস্ফোরণের আলামত পায়নি।