বেনাপোল বন্দরে বোমা বর্ষণ, আরো দু’টি পিস্তল গুলিসহ পৌর কাউন্সিলর রাশেদসহ আটক ৮

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল বন্দর দখল নিয়ে সোমবার (২৮ই মার্চ ২০২২) বোমা বর্ষণের ঘটনায় বেনাপোলের আলোচিত ৫নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল ইসলাম রাশেদ দু’টি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড রাইফেলের গুলি, একটি ম্যাগাজিনসহ আটজনকে আটক করেছে বেনাপোলে পোর্ট থানা ও যশোর জেলা (ডিবি) গোয়েন্দা পুলিশের যৌথ টিম।

শনিবার দুপুরে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার বেলা ১১ টার দিকে বেনাপোলে ৫ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলরের তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বেনাপোল বন্দরের শ্রমিকদের উপর অতর্কিত শতাধিক বোমা হামলা চালায়। এ বোমা হামলার ঘটনায় তিনজন গুরুতর জখম হয়। এঘটনা বেনাপোল পোর্ট থানায় সন্ত্রাসী ও নাশকতা কার্যাবলী পরিচালনার দায়ে বেনাপোল দিঘীরপাড় ৫ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর রাশেদুল ইসলাম সহ অজ্ঞাত নামে মামলা হয়। ওই ঘটনার পরপরই আসামিদের ধরতে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও যশোর জেলা (ডিবি) গোয়েন্দা পুলিশের সদস্যরা জোর তৎপরতা চালায়। ঘটনার দিন রাতেই দুটি পিস্তলসহ বেনাপোল খড়িডাঙ্গার চিহ্নিত সন্ত্রাসী ছাত্তারসহ তিনজনকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

এরপর গত দুইদিন বেনাপোল বন্দরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার দায়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ৭জনকে আটক করেন।

আটককৃতরা হলেন,বেনাপোল বালুন্ডা গ্রামের শাহজাহান আলীর ছেলে মাওলা লিটন, একই এলাকার নজরুল ইসলামের ছেলে শিমুল হোসেন, বৃত্তি আঁচড়া গ্রামের জলিলের ছেলে বারিক, কাগজপুকুর গ্রামের মৃত মোসলেম সর্দারের ছেলে সুমন হোসেন, দিঘীরপাড় গ্রামের দাউদ কাজীর ছেলে আয়নাল কাজী,মৃত খালেকের ছেলে ইফতেখার রনি, ও ভবেরবেড় গ্রামের মৃত ইস্রাফিলের ছেলে ফারুক হোসেন।

অপরদিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা শুক্রবার রাতে ঝিকরগাছার গদখালী এলাকায় অভিযান চালিয়ে বেনাপোল দিঘীরপাড় ৫ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর রাশেদুল ইসলাম রাশেদ কে দু’টি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি ম্যাগাজিনসহ আটক করেন। শনিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, বেনাপোল পোর্টৈ বোমা বর্ষণের ঘটনায় যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার নির্দেশ বেনাপোল পোর্ট থানা ও যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা আলাদা আলাদা ভাবে অভিযানে নামে। বোমা বর্ষণের ঘটনায় শনিবার ভোর সাড়ে চারটার দিকে ঝিকরগাছার গদখালী এলাকা থেকে রাশেদের এক আত্মীয়ের বাড়ি অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম রাশেদকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে ভোর সাড়ে পাঁচটার দিকে ভবারবেড় রজনী ক্লিনিকের পাশে আক্তারের পরিতক্ত বাড়িতে তল্লাশি করে দু’টি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড রাইফেলের গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অন্যদিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে বোমা বর্ষণের ঘটনায় সম্পৃক্ততার দায়ে ৭ জনকে আটক করেছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *