বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানী বাণিজ্য বন্ধ

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: পবিত্র শবে কদর উপলক্ষ্যে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে।

সোমবার (১০ মে )সকাল১০ টার সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান।

তিনি জানান,সোমবার পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ আছে।মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে পূনরায় বাণিজ্যক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভ্রমন নিষেধাজ্ঞার কারনে গত ২৬ এপ্রিল থেকে এ পথে নতুন করে কোন পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে না। তবে দূতাবাসের ছাড়পত্র নিয়ে শর্তসাপেক্ষ্যে সচল রয়েছে আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের যাতায়াত।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *