ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই-ভাবি খুন

নিউজটি শেয়ার লাইক দিন

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের জামালগঞ্জে ছোট ভাই রাসেল মিয়ার ছুরিকাঘাতে বড় ভাই ওভাবি নির্মমভাবে খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে। নিহতরা হলেন,আলমগীর হোসেন (৩২) এবং মোর্শেদা বেগম (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের তাহের আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে বাড়ির পাশের জায়গা নিয়ে চাচাতো ভাই ঝনর মিয়ার ছেলে রাসেল মিয়ার দ্বন্দ্ব চলছিল।এর জের ধরে রোববার রাতে তাদের মধ্যে ঝগড়া বাধলে রাসেল মিয়া আলমগীর হোসেনের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করেন। এসময় আলমগীরের স্ত্রী মোর্শেদা বেগম স্বামীকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করেন রাসেল। গুরুতর আহত দুইজনকে জামালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম স্থানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার পরপরই রাসেল মিয়া পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক রাসেলকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *