বেনাপোলে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রীপিচ, থান কাপড়ও প্রসাধনীসহ দু’জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সীমান্তে ৯ লাখ ১৪ হাজার ৪২৫ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রীপিচ, থান কাপড়ও বিভিন্ন প্রসাধনীসহ দু’জন আটক হয়েছে।

রোববার ( ৯ই এপ্রিল ২০১৩) দুপুর তিনটার দিকে বেনাপোল রেল স্টেশনের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে ভারতীয় মালামাল জব্দ করার বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ভবেরবেড় গ্রামের মৃত্যু তোতা মিয়ার ছেলে মাহবুব শেখ (৩০) ও বেনাপোল ছোটআঁচড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে আঃ রহিম (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।

কামাল হোসেন ভূঁইয়া বলেন, রোববার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একদল চোরাকারবারী অবৈধ পথে ভারতীয় মালামাল নিয়ে রেল স্টেশন এর দিকে ‌আসছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর তিনটার দিকে সেখানে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ১৪ হাজার ৪২৫ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রীপিচ, থান কাপড়ও বিভিন্ন প্রসাধনীসহ দু’জন আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অবৈধ পথে ভারত থেকে মালামাল আনা ও রাখার দায়ে থানায় মামলা দেয়া হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *