বেনাপোলে ৯ টি পিস্তল ১৯টি ম্যাগাজিন ৪৯ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে ৯ পিস্তল, ১৯টি ম্যাগাজিন,৪৯ রাউন্ড গুলিসহ হাবিব বিশ্বাস নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ ব্যাটেলিয়ান সদস্যরা।

শুক্রবার দুপুরে বেনাপোল পুটখালী পশ্চিমপাড়া হাবিবের বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব-৬, সদস্যরা এ বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ তাকে আটক করেন। হাবিব পুটখালী পশ্চিমপাড়া এলাকার মৃত্যু কোরবান আলী ছেলে। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব-৬ সদস্যরা।

যশোর র‌্যাব-৬,ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন লেঃ বলেন, সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণের একটি অস্ত্রের চালান পুটখালী সীমান্তে নিয়ে এসে রাখা রাখাা হয়েছে। খবর পাওয়াার পরপর ছদ্মবেশে আগে থেকে একটি টিম সেখানে পাঠানো হয়। এরপর দু ঘন্টা পর আটক হাবিবের নিজ অভিযান চালানো হয়। সময়ে তার পাকা ঘরের ভিতরে রান্না ঘরের মধ্যেে থেকেই এ বিপুল পরিমাণ অস্ত্র্র গুলিসহ তাকে আটক করা হয়। তার নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

উল্লেখ্য সম্প্রতি তে বেনাপোল সীমান্তে মাদক ব্যবসা অস্ত্রোপচার সহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। প্রতিনিয়তই ধরা পড়ছে বড় বড় মাদকের চালান ও অস্ত্রের চালান।

তবে স্থানীয়রা বলছেন, প্রতিদিন যে পরিমাণে মাদকের চালান এ রুট দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে থাকে তার কিঞ্চিত পরিমাণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে।  স্থানীয়রা আরো জানান আগে দিন রাত ২৪ ঘণ্টা ভারত থেকে বাংলাদেশে মাদক ও অস্ত্র চালান আসতো। কিন্তু  সীমান্ত জুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে সীমান্তে পরিদর্শন টাওয়ার স্থাপন করায় দিনের বেলা এখন মাদক পাচার ও অস্ত্র পাচারের মত কাজ খুব কমই হয়। রাতের আঁধার নামলেই এসব পাচারকারীরা কোটি কোটি টাকার অস্ত্র ও মাদক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করাচ্ছে। আর এসব কাজে সহযোগিতা করছে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর কিছু দুর্নীতিবাজ বিজিবি সদস্য। রাতের আধারে ভারতীয় সীমান্ত পেরিয়ে এসব অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্যের মত বস্তুগুলো ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশি সীমান্ত লোগো গ্রামগুলোতে রাখা হয়। এরপরে সুযোগ বুঝে বিভিন্ন মাধ্যমে দেশের বিভিন্ন জেলা গুলোতে এসব অস্ত্রের চালান সরবরাহ করে থাকে মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা। এসব অস্ত্র ও মাদকের চালানের ছোটখাটো দুই-একটা ধরা পড়লেও বড় বড় চালান অবাধে চলে যায় রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *