বেনাপোলে ৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ৯০ বোতল ফেন্সিডিলসহ আলমগীর হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে ঐ এলাকার তাহাজ্জত হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৫ই নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বেনাপোল সাদিপুর মাঠপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ তাকে আটক করেন বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসহ আটক আলমগীর বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তার  গরু রাখা গোয়ালের মধ্যে চাড়ির ভিতরে মাদকদ্রব্য রয়েছে। সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করতে সক্ষম হয়। দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *