স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ৯০০ পিস টাপেন ডল নেশার ট্যাবলেটসহ শহিদুল ইসলাম (৩৫) নামে এক মাদককারবারী আটক হয়েছে। সে বেনাপোল সাদীপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৮ শে সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে বেনাপোল সাদিপুর গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ এসব নেশার ট্যাবলেট সহ তাকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, আটককৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সাদীপুর এলাকার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। আগামী কাল তাকে আদালত হস্তান্তর করা হবে।