স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল দিঘির পাড়ে নারীসহ দুই মাদক কারবারী ৫শ’ পিস ইয়াবাসহ আটক হয়েছে।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের সদর উপজেলার মোজজাটেক গ্রামের শফিকের ছেলে মনির হোসেন (২২) ও বেনাপোল দিঘির পাড় গ্রামের মৃত শহিদুল মিস্ত্রির স্ত্রী ফাতেমা বেগম (৫০)।
বৃহস্পতিবার (১ই ফেব্রুয়ারী) দুপুরে তাদেরকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বেনাপোল দিঘিরপাড়ে কাউন্সিলর আজিমুদ্দিন গাজীর বাগান বাড়ির সামনে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজ ও এএসআই ইমামুলের সমন্বয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ তাদের কে আটক করেন।
অন্যদিকে, বেলা ১১:৩০ টার দিকে বড়আঁচড়া গেটপাড়া এক্সপোর্ট ইমপোর্ট গেটের সামনে আঃ রহিমের দোকানের সামনে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী সহ এক নারীকে আটক করেছে। এসব মালামালের মধ্যে রয়েছে, ৬১০ পিচ ভারতীয় তৈরী Panderm++ Cream, যার মূল্য অনুমান-৫১,৮৫০টাকা, ৬৫০ পিচ ভারতীয় Skinshine Cream, যার মূল্য ৫২,০০০ টাকা, ৬৫০ টি Skinshine Cream ক্রীম এর প্যাকেট,তার মূল্য ৩২০০ টাকা টাকা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।