স্টাফ রিপোর্টার: যশোরের আবারো ১০ টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার বেনাপোল সীমান্তের গ্রীন লাইন (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৮) পরিবহনের সীটের নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এ বিপুল পরিমাণর স্বর্ণের বার উদ্ধার করেন।
এসব জব্দকৃত স্বর্ণের ওজন ০.৭৬৬ কেজি । এসব স্বর্ণের বাজার মূল্য ধরা হয়েছিল ১ কোটি টাকা।
এর আগে ১৯শে জুন রোববার ভোরে জেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে সাতক্ষীরা লাইন পরিবহনে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা বেনাপোল নামাজ গ্রাম এলাকার শের আলী মোড়লের ছেলে মনিরুজ্জামান (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে ১০ টি স্বর্ণের বারসহ আটক করেছিলে । জব্দকৃত স্বর্ণের ওজন ছিলো ০.৭৬৬ কেজি । জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল পরিবহন বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৮) মধ্যে ভারতে পাচারের উদ্দেশ্য আনা ১০ পিছ স্বর্ণের বার রয়েছে। এ সময়ে সেখানে অভিযান চালিয়ে বাসটির সিটের নিচে তল্লাশী করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাত নামে স্বর্ণ পাচারের মামলা দায়ের করা হয়েছে।