বেনাপোলে ৪শ’ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ৪শ’ বোতল  ফেনসিডিলসহ তুহিন হোসেন (২৭) নামে এক মাদক কারবারী আটক হয়েছে। সে বেনাপোল পুটখালী পশ্চিম পাড়া এলাকার সামসুজ্জামানের ছেলে।

বুধবার (৩১ শে জুলাই) দুপুর আড়াইটার দিকে বেনাপোল পুটখালী ইছামতি নদীর পাড়ে একটি আমবাগানে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে ফেনসিডিলসহ তাকে আটক করেন র ্যপিড এ্যাকশন ব্যাটালিয়ন যশোর র্যাব-৬ এর সদস্যরা।

যশোর র্যাব ৬ এর কোম্পানী কমান্ডার মোহাম্মাদ সাকিব হোসেন নিশ্চিত করে বলেন, ফেনসিডিল সহ আটক তুহিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো । বুধবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসছে। এ সময়ে বেনাপোল পুটখালীর ইছামতি নদীর পাড়ে আগে থেকেই র ‍্যাব সদস্যরা অবস্থান নেয়। এ সময়ে মাদক কারবারি তুহিন র্যাবের উপস্থিত টের পেরে দুটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র ‍্যাব সদস্যরা তাকে তাড়িয়ে ধরে । পরে বস্তা খুলে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আটককৃতির বিরুদ্ধে মাদকায় না মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত মাদক মামলা দিয়ে আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *