বেনাপোলে ৩ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন
স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ২৯৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
রোববার ভোর চারটার দিকে বেনাপোলের সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেন বেনাপোল বিওপি ক্যাম্প বিজিবি সদস্যরা। তবে এ বিপুল পরিমাণে ফেনসিডিল পাচার সাথে জড়িত কোন চোরা কারবারিকে বিজিবি সদস্যরা আটক করতে পারেনি। এ বিপুল পরিমানের মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ১১ লাখ ৯৫ হাজার টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, যশোর ব্যাটেলিয়ানে যোগদানের পর থেকে সীমান্ত এলাকায় চোরাকারবারি রোদে তৎপরতা বৃদ্ধি করেছি। এর ফলে গত দুই সপ্তাহের মধ্যে বিপুল পরিমাণে স্বর্ণ ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণ পাচার বন্ধ করা সম্ভব হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *