বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ২৭ টি চোরাই ফোনসহ ৪ জন আটক হয়েছে।
রোববার (১৯শে মে) রাত ৯ টার দিকে বেনাপোল রহমান চেম্বার মার্কেটের ২য় তলায় জি মার্ট নামক মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাই ফোন জব্দ করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
আটককৃতরা হলেন, ঝিকরগাছা থানার কলাগাছি গ্রামের আব্দুস সামাদের ছেলে মাসুদ রানা @মিঠু (৩১) বেনাপোল পোর্টথানার কাগজপুকুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে রাশেদুজ্জামান (২৫) মৃত আবুল কালামের ছেলে সাগর হোসেন (২৭) মৃত আব্দুল মমিনের ছেলে ইব্রাহিম খলিল সানি (২৩) উভয় থানা বেনাপোল যশোর। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৫,৪০,০০০/ টাকা।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে গতকাল রাতে অভিযান চালিয়ে ভারতীয় এসব চোরাই ফোন উদ্ধার করা হয়। এই চক্রটি ভারতের চোরাই ফোন বাংলাদেশে নিয়ে এসে বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। তাছাড়া বাংলাদেশে থেকে চোরাই ফোন ভারতে পাচার করে থাকেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।