বেনাপোলে ২৬ বোতল বিদেশী মদসহ নারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ২৬ বোতল বিদেশী মদসহ পারভিনা খাতুন (২০) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

শনিবার (২২ অক্টোবর ২০২২) দুপুরে বেনাপোল বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে এসব বিদেশী মদসহ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

আটক পারভিনা খাতুন বেনাপোল বড় আঁচড়া গ্রামের হাদি সর্দারের স্ত্রী ।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, আটককৃত আসামী পারভিনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসায করে আসছিলো। আজ দুপুরের গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময়ে পুলিশের উপস্থিত বুঝতে পেরে আরো দু’ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক ও পলাতকদের বিরুদ্ধে মাদক আইনি মামলা দেয়া হয়েছে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *