বেনাপোলে ২৫৫ পিস ইয়াবাসহ দুই মাদকদ্রব্য আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারী আটক হয়েছে।

আটককৃতরা হলেন, বেনাপোল কাগজপুকুর এলাকার মৃত কাসেম আলীর ছেলে নাসিরুদ্দিন মোড়ল (৫৫) ও বেনাপোল ভবেরবেড় গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত ফরিদের ছেলে আব্দুল করিম (৪০)।

রোববার (২৪শে সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বেনাপোল কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য সহ তাদের আটক করেন।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। রোববার দুপুর গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি তারা ইয়াবা বেচা কেনার উদ্দেশ্য কাগজপুকুরে নাসির উদ্দিনের বাড়ির সামনে অবস্থান করছে। এ সময়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ আবু হাসান, এসআই খান মাইদুল ইসলাম রাজিবের সমন্বয়ে একটা টিম সেখানে পাঠালে তারা বেলা আড়াইটার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে ২৫৫ পিস ইয়াবাসহ আটক করেন। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *