বেনাপোলে সাড়ে ১৪লাখ হুন্ডির টাকাসহ যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে সাড়ে ১৪লাখ হুন্ডির টাকা সহ আলমগীর (৪০) নামে এক যুবক আটক হয়েছে। সে বেনাপোল বলফিল্ড এলাকার নজরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৩১ শে জানুয়ারী ২০২৩) রাত নটার দিকে বেনাপোল বল ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেপ্টেন কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী।

https://www.novanews24.com/wp-content/uploads/2023/01/0312023221817.jpg

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেপ্টেন কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী বলেন, বিপুল পরিমাণ হুন্ডির টাকা সহ আটক আলমগীর বেনাপোল এলাকার চিহ্নিত হুন্ডির টাকা পাচারকারী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ অর্থের কারবার করে আসছিলো। মঙ্গলবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বিপুল পরিমাণের টাকা নিয়ে সে বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থান করছে। এ সময়ে বেনাপোল বিওপি ক্যাম্পের সদস্যদের সেখানে অভিযানে পাঠালে এ বিপুল পরিমাণ টাকা সহ তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দিয়ে তাকে বেনাপোল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *