বেনাপোলে ১২ হাজার ডলারসহ দু’যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর: যশোরের বেনাপোল সীমান্তে ১২ হাজার মার্কিন ডলারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের মহিউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শহিদুলের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।
পুটখালী ২১ বিজিবি ক্যাম্পের সুবেদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী মসজিদ বাড়ি চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশী চালিয়ে ১২ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়। আটককৃতরা দীর্ঘ দিন ধরে ভারত থেকে চোরাই পথে ডলার পাচার করে আসছিল। দুপুরে আটককৃতদের নামে অর্থ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *