বেনাপোলে ১১ মামলার আসামি ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ১১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাগর (২৭)  ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছে।

বেনাপোলের কাগমারি এলাকায় শনিবার বেলা দেড়টার দিকে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে এই বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ আটক করেন।

আটক সাগর ঝিকরগাছা কৃষ্ণনগর ডাকবাংলা পাড়া এলাকার মৃত শাহাদৎ হোসেনের ছেলে। এ সময়ে পুলিশ তার কাছ থেকে একটি অ্যাপাচি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন ও জব্দ করেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, বেনাপোল পোর্ট থানার অধীনস্থ এলাকা গুলোতে মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। শনিবার দুপুরে জানতে পারি শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সাগর ইয়াবা ট্যাবলেট নিয়ে বেনাপোল কাগমারী এলাকায় অবস্থান করছে। বিষয়টি যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার কে অবগত করলে তিনি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটকের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে আমি বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান, এসআই মাসুম বিল্লাহ, এএসআই সাজেদুর রহমানের সমন্বয়ে একটি চৌকস টিম সেখানে অভিযানে পাঠায়। বেলা দেড়টার দিকে সেখানে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাগরকে আটক করেন। এরপর তার দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে আরেকটা মাদক মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *