আজ দু’যুগে পদার্পণ গ্রামের কাগজ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: নানা চড়াই-উৎরাই পেরিয়ে দু’যুগে পদার্পণ করেছে দক্ষিণবঙ্গের সর্বাধিক প্রচারিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকা। পত্রিকাটির জন্মদিন উপলক্ষে গ্রামের কাগজ হাউসটি শনিবার দুপুরে মিলনমেলায় পরিণত হয়।

২৪ এর যতটা না মাহাত্ম্য, তিল তিল করে ক্ষণ গণনার পর দিন মাস বছর পার করে ২৪ বছরে পৌঁছানোর অনুভূতি অন্য রকম। আজ নানা প্রতিকূলতার বন্ধুর পথ পেরিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাঠকের সেরা দৈনিক গ্রামের কাগজ পা রেখেছে ২৪ বছরে। পাঠক আর শুভানুধ্যায়দের ভালবাসায় সিক্ত হয়ে দু’যুগ পদার্পনে গ্রামের কাগজের নানা আয়োজনে সব শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে বরাবরের মতো কাগজ দপ্তর পরিণত হয় মিলন মেলায়। ব্যান্ড দলের বাজনার তালে তালে বেলুন ফেস্টুন উড়িয়ে দিনের কার্যক্রমের শুভ সূচনা করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্ট্রাচার্য। ছিলো গ্রামের কাগজ মঞ্চে যশোরের বিশিষ্টজনদের অনুভূতি, সম্মাননা প্রদান, কেককাটা, বর্নাঢ্য শোভাযাত্রা ও লুচি ডাল বুন্দিয়া মিষ্টি মুখের আয়োজন। কাকা ডাকা ভোর থেকে চলছে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণ পর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *