বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ১০ কেজি গাঁজা সহ বিপ্লব হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

শুক্রবার (১৪ই এপ্রিল ২০২৩) বিকাল তিনটার দিকে বেনাপোল রঘুনাথপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণে মাদকদ্রব্য সহ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক বিপ্লব হোসেন বেনাপোল রঘুনাথপুর পূর্ব পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভুয়া বলেন, শুক্রবার দুপুরের দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বিপ্লব বিপুল পরিমাণে মাদকদ্রব্য নিয়ে রঘুনাথপুর পূর্ব পাড়া এলাকার অবস্থান করছে। বেলা তিনটার দিকে সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দেয়া হয়েছে। আগামীকাল শনিবার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *