আব্দুল্লাহ আল মামুন ; যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) অভিযানে ৭৪ গ্রাম হেরোইনসহ রমজান আলী (২৪) এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
শনিবার (১৮ই নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বেনাপোল সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে এ হেরোইন সহ তাকে আটক করেন বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন বিজিবি ক্যাম্পের সদস্যরা। হিরোইন সহ আটক রমজান আলী বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ওই যুবক অনেকদিন যাবত হেরোইনের ব্যবসা পরিচালিত করে আসছে। আজ বিকাল ৩ টার দিকে বেনাপোল সাদিপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৭৪ গ্রাম হেরোইন সহ আটক করি। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাজে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ৭৪ গ্রাম হেরোইনসহ এক আসামীকে থানায় হস্তান্তর করেছেন। আগামীকাল দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হবে।