বেনাপোলে ইমিগ্রেশনে দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলের  আন্তর্জাতিক ইমিগ্রেশনে দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী  শ্রী নিয়তি পাল করোনা  ভাইরাসে আক্রান্ত  হয়েছে।  তিনিই   যশোরের  শার্শা উপজেলার প্রথম  করোনা আক্রান্ত রোগী ।করোনা অাক্রান্ত শ্রী নিয়তি পাল শার্শা  উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।সে শার্শা কামারবাড়ী গ্রামের বাসিন্দা।তিনি বর্তমানে লক্ষনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে আছে।এ ঘটনার পর শার্শার স্বাস্থ্য দপ্তর সহ শার্শা উপজেলা জুড়ে চরম আতঙ্ক ঝুকি বিরাজ করছে। হাসপাতাল সূত্রে জানা যায়, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কিছুদিন হঠাৎ শরীরে জ্বর-জ্বর অনুভব করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে পাঠানো হয়। বুধবার (২২ শে এপ্রিল)সকালে একজনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী জানান, গতকাল পর্যন্ত মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার পাঠানো হয়েছিলো।সকালে তাদের প্রতিবেদন পাওয়া যায়। এর মধ্যে একজনের পজেটিভ করোনা ধরা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *