নিজস্ব প্রতিনিধি’যশোর: এই মুহূর্তে সারা বিশ্ব করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছে। গত চার মাসে এই প্রাণঘাতী ভাইরাস কেড়ে নিয়েছে ১ লাখ ৭৩ হাজার মানুষের প্রাণ। সারাবিশ্বে আক্রান্ত হয়েছে ২৫ লাখের অধিক মানুষ। ইতিমধ্যে এই প্রাণঘাতী ভাইরাস ১১০ টি দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও ইতোমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১১০ জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছে ৩৩৮২ জন। এ ভাইরাসটি আরো বিপদজনক হতে পারে। সেই লক্ষ্যে বাংলাদেশের সরকার প্রধান ইতিমধ্যে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে। দেশের গণমানুষকে সচেতন করতে সরকারি নিয়োজিত সংস্থাগুলো ও বাংলাদেশের মিডিয়াগুলো সর্বদা কাজ করে যাচ্ছে। তার পরেও কিছু অসচেতন মানুষ বিষয়টি আমলে না নিয়ে যত্রতত্র মানুষের সমাগম ঘটাচ্ছে। যার ফলে ভাইরাসটি আরও অধিক পরিমাণে সংক্রমণের আশঙ্কা হচ্ছে। বুধবার সোনালী ব্যাংকের ঝিকরগাছা শাখায় গিয়ে দেখা যায় বয়স্ক ভাতা নিতে গিয়ে ব্যাংকে ভিড় জমিয়েছেন কয়েক শত লোক। বর্তমানে করোনা ভাইরাস প্রতিরোধে বারবার সামাজিক দূরত্বের কথা বলা হলেও টাকা নিতে আসা সুবিধাভোগীরা সেটি মানছেন না। এবং ব্যাংক কর্তৃপক্ষের থেকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। ফলে এই অঞ্চলে করোনা ভাইরাসের আক্রান্তের আশঙ্কা অনেকটাই বেড়ে গেছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বুধবার সকাল থেকে ব্যাংক কর্তৃপক্ষ বয়স্ক ভাতা ও বিধবা নারীদের ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। এসময়ে সুবিধাভোগী ভাতা প্রত্যাশীরা ব্যাংকে গিয়ে ভির তৈরি করেন। সকাল দশটার দিকে সোনালী ব্যাংকের গেটের সামনে গিয়ে কয়েকশো লোক গাদাগাদি করে দাঁড়িয়ে থাকেন ব্যাংক থেকে টাকা নেওয়ার জন্য। এ সময় ব্যাংকের লোকজনও তাদেরকে শৃঙ্খলায় বা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেনি। যে কারণে এলাকায় করোনাভাইরাসের আশঙ্কা বেড়ে গেছে বহুগুণে। অপরদিকে যশোর জেলার মধ্যে ঝিকরগাছার উপজেলার সব থেকে বেশি লোক বিদেশে থাকেন। যে কারণে এই অঞ্চলে করোনা ভাইরাস আক্রান্তের আশঙ্কা অনেকটাই বেশি।
ঝিকরগাছা সোনালী ব্যাংকের ম্যানেজার জহির রায়হান জানান, ব্যাংকের এ শাখা হতে সুবিধাভোগী মোট ভাতা গ্রহীতার পরিমাণ ৫২৭১, এর মধ্যে বয়স্ক ভাতা ২৫২০জন, বিধবা ভাতা ৯১৮ জন, প্রতিবন্ধী ভাতা ৫৯৯ জন, মাতৃত্বকালীন ভাতা ৭৭৮জন, মুক্তিযোদ্ধা ভাতা ৪৫৬ জন। এ বিপুল সংখ্যক সুবিধাভোগীর ভাতা প্রদান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তিনি আরো জানান আমরা সামাজিক দূরত্ব মেনে চলতে বেশ কয়েকদিন আগে উপজেলা কর্মকর্তা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এসব ভাতা প্রত্যাশীদের ঝিকরগাছা বি এম হাই স্কুল মাঠে দেয়ার চেষ্টা করি। কিন্তু তাতেও সফল হয়নি। তাই আবার আমরা প্রতিদিন দুইটা ওয়ার্ডের সুবিধাভোগীদের ব্যাংক থেকে ভাতা দেয়া শুরু করে । সুবিধাভোগীদের সমস্ত ভাতার টাকা বিকাশ বা অন্য কোন মাধ্যমে দেওয়া যেত কিনা তা জানতে চাইলে,তিনি বলেন বিষয়টি প্রসেসিং এ রয়েছে। তবে এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ভালো বলতে পারবেন। ব্যাংকের পক্ষ থেকে সুবিধাভোগীদের সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করলেও তা সম্ভব হচ্ছে না বলে জানান এ কর্মকর্তা।