বেনাপোলে ভারতীয় পাসপোর্ট যাত্রী বিষ্ফোরকসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে ২০০ ও ১০০ সেলযুক্ত বিষ্ফোরক সহ ইব্রাহিম কারিকার (৩১) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৬ মার্চ) সকাল ১১ টার সময় তাকে চেকপোস্ট জিরো পয়েন্ট থেকে আটক করা হয়।আটকৃত ইব্রাহিম ভারতের পশ্চিমবঙ্গ বনগাঁর বাসিন্দা।

বেনাপোলে দায়িত্বরত এনএসআই এর সহকারী পরিচালক ফরহাদ জানান, তাদের কাছে গোপন খবর আসে, এক ভারতীয় পাসপোর্ট যাত্রী (পাসপোর্ট নং-Z5985762) বিষ্ফোরক নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদে, ওই যাত্রী ভারত হতে বাংলাদেশে প্রবেশপথে জিরো পয়েন্টে আসলে তা বিজিবিকে অবহিত করা হয়।তার ব্যাগেজ তল্লাশি করে অবৈধভাবে বহন করা দুই কার্টুন ২০০ ও ১০০ সেলযুক্ত শক্তিশালী বিষ্ফোরক সহ বিজিবি তাকে আটক করে বিজিবির তত্বাবধানে রেখে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *