বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের কবরে পুষ্প স্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন

নিউজটি শেয়ার লাইক দিন
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে বিজিবি মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের কবরে পুষ্প স্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এসময় বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যগণ এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে মিষ্টি বিতরন করা হয় এবং শিশুদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ে আরো জানতে উৎসাহ প্রদান করা হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *