বেনাপোলে ফেন্সিডিলসহ দুই যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ফেনসিডিলসহ সবুজ হোসেন (২৩) ও মুশফিকুর রহমান বাবু (২৪) নামে দুই যুবক ৫৩ বোতল ফেনসিডিলসহ আটক হয়েছে। রোববার রাত আটটার দিকে শার্শা ডুপপাড়া এলাকা থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। আটক সবুজ হোসেন বেনাপোল বোয়ালিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে এবং মুশফিকুর রহমান বাবু একই এলাকার সাহেব আলীর ছেলে। গোয়েন্দা পুলিশের সদস্যরা জানিয়েছে আটককৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।

যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি)অফিসার ইনচার্জ সমেন দাস জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে গতকাল রাতে বেনাপোল ডুপপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৩ বোতল ফেনসিডিলসহ সবুজ ও মুশফিকুর রহমান বাবু কে আটক করা হয়। আজ দুপুরে আটককৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *