বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় দু’টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় দু’টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোল আইসিপি ক্যাম্পের অধিভুক্ত সাদিপুর ব্রিজের পাশ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমান জানান গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর ব্রিজের উপর অবস্থান করছে। এমন সংবাদে নিজে আইসিপি ক্যাম্পের একটি টহল দল নিয়ে সেখানে অভিযান পরিচালনা করি। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি উদ্ধার করে ২টি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাত নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *