বেনাপোলে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল কাগজপুকুর এলাকায় ২ কেজি গাঁজাসহ রমজান আলী(২০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

শুক্রবার রাত নয়টার দিকে বেনাপোল কাগজপুর রোকনুজ্জামানের স’মিলের মধ্যে রাশিদুজ্জামানের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে যশোরে র‌্যাব সদস্যরা এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করেন। মাদক ব্যবসায়ী রমজান আলী কাগজপুকুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটককৃত রমজান আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল কাগজ পুকুর রোকনুজ্জামানের স’মিলের মধ্যে রাশিদুজ্জামানের চায়ের দোকানের সামনে গাঁজা নিয়ে অবস্থান করছে। এ সময়ে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *