সোহাগ হোসেন,বেনাপোল,যশোরঃ যশোরের বেনাপোল সীমান্তে অভিযন চালিয়ে ১৮টি স্বর্ণেরবার জব্দ করেছে বিজিবি। রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে গাতিপাড়া সীমান্ত অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের স্বর্ণ জব্দ করে বিজিবি। জব্দকতৃ স্বর্ণের সিজার মুল্য প্রায় ১ কোটি টাকা। তবে এসব স্বর্ণ পাচারের সাথে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক নুরুল ইসলাম ফোর্স নিয়ে গাতীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণেরবার জব্দ করে। তবে পাচারকারী বিজিবির উপস্থিতি বুঝতে পরে আগেই পালিয়ে যায়। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় দু’কেজি একশ’ গ্রাম। জব্দকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।