বেনাপোলে কোটি টাকার উর্ধে ভারতীয় পণ্য জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি:  যশোরের বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষনায় আমদানিকৃত এক কোটি ২০ লাখ টাকা মুল্যের ৩১৪ ড্রাম কেমিক্যাল পণ্যের একটি চালান জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

রোববার (২৬শে সেপ্টেম্বর) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থ্যা এন এস আইয়ের তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ এ পণ্য চালানটি জব্দ করে।

বেনাপোল এনএসআই গোয়েন্দা সংস্থ্যা অফিস সুত্রে জানায়, গত ২২ আগস্ট আমদানি কারক এশিয়ান পেইন্ট বাংলাদেশ লিমিটেড ভারতীয় তিনটি ট্রাকে ৩১৪ ড্রামে ৪৮ হাজার কেজি কেমিক্যাল আমদানি করে। যার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। মালামালগুলো তারিক এন্টারপ্রাইজ নামে সিএন্ডএফ বন্দরের ৯ নাম্বার পণ্যগারে খালাস করে।পণ্য চালানটির বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বেনাপোল শাখার কর্মকর্তাদের কাছে খবর আসে ঘোষণাপত্র বহির্ভূত অধিক ওজন ও শুল্ক ফাঁকির গোঁপন তথ্য।এনএসআই সদস্যরা মালামালগুলো ওপর নজরদারি শুরু করে। ২৬ শে সেপ্টেম্বর সকালে কেমিক্যাল গুলো কাস্টম হাউজের পরীক্ষণ ছাড়াই বাংলাদেশি তিনটি ট্রাকে লোড দিয়ে খালাস নেওয়ার চেষ্টা করলে কাস্টমস কমিশনারকে অবহিত করে এনএসআই। পরে কাস্টমস সদস্যরা কেমিক্যালের চালান জব্দ করে এবং কেমিক্যাল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে পণ্য বেনাপোল কাস্টম হাউসে নিয়ে যায়।পরবর্তীতে জানা যায় প্রায় এক মেট্রিক টন কেমিক্যাল ঘোষণার অতিরিক্ত রয়েছে। এবং ঘোষণা দেওয়া দেড় মোট্রিক টন কেমিক্যালের কোনও হদিস নাই।পরে আইনগত ব্যবস্থা গ্রহনে চালানটি জব্দ করা হয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউসের উপ কমিশনার অনুপম চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, পণ্য চালানটি কাস্টমস হেফাজতে রয়েছে। তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *