বেনাপোলে ইয়াবাসহ দুই যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বেনাপোলে ১শ’পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক হয়েছে। রোববার দুপুরে বেনাপোল ভবারবেড় গ্রামে পুলিশ অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন, ভবেরবেড় গ্রামের মৃদুল মিয়া(২২)ও বিশাল হোসেন (২৬) ।

আটককৃত মৃদুল বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মিন্টু মিয়ার ছেলে ও বিশাল একই গ্রামের আজিজ মিযার ছেলে ।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে রোববার দুপুরে ভবের বেড় গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের আটক করা হয়।  তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *