বেনাপালে পৃথক স্থান থেকে শিশুসহ দু’টি মৃত্যুদেহ উদ্ধার 

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৃথক পৃথক স্থান থেকে শিশুসহ দু’টি মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে এসব মৃত্যু দেহ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পুলিশ জানায়, ভবাড়বেড় গ্রামের একটি পুকুর থেকে একাধিক মাদক মামলার আসামী মঈন (৩৫) ও গাতিপাড়া একটি পুকুর থেকে শিশু ওমর ফরুক মাসুদের (৩)মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। নিহত মঈন ভবেরবেড় গ্রামের আব্দুস সালামের ছেলে এবং শিশু ওমর ফরুক মাসুদ (৩) গাতিপাড়া গ্রামের মজনুর ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান,বেনাপোল ভবারবেড় গ্রামের একটি পুকুর থেকে মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। তাকে উদ্ধার করে নাভারনে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার বিরুদ্ধে ৪টি মাদক মামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তবে তার শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি । ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তে পর প্রকৃত ঘটনা জানা যাবে । অপার দিকে গাতিপাড়ার একটি পুকুর থেকে ওমর ফরুক মাসুদ  নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছেন বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *