বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল থেকে ৭৫ পিস ইয়াবাসহ আলেয়া খাতুন (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার(১ মে)বিকাল৫ টার সময় বেনাপোল ভবের বেড় গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটকৃত আসামি বেনাপোল ভবেরবেড় গ্রামের মৃত,হামিদের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, বেনাপোল পোর্ট থানার এস আই জাকির হোসেন সংগীয় ফোর্স নিয়ে ভবের বেড় গ্রামে অভিযান চালিয়ে তাকে ৭৫ পিস ইয়াবাসহ আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকৃত আসামিকে মাদক মামলা দিয়র কোর্টএ পাঠানো হবে।