বেনাপলে ছোট ভাইয়ের ছুরিকাঘাত বড় ভাই গুরুতর জখম

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:বেনাপোল বড়আচড়া গ্রামে বসত বাড়ি বিক্রি করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি এক পর্যায়ে বড় ভাই জিয়াউর কে ছোট ভাই শরিফুল ছুরিকাঘাত করে।তাকে গুরুতর আহত অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।জিয়া বড়আচড়া গ্রামের শহিদুল ইসলাম কুরোনের ছেলে ।

স্থানীয়রা জানান জিয়াউর এর আপন ছোট ভাই শরিফুল ইসলাম কিছুদিন যাবৎ তাদের বসত বাড়ী বিক্রি করার জন্য চাপ দিয়ে আসছিল। সেই সূত্র ধরে আজ কথাকাটাকাটির এক পর্যায়ে জিয়াউর কে তার ছোট ভাই শরিফুল বুকের ডান পাশে ছুরিকাঘাত করে।
আহত জিয়াউরকে তার মা প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আহত জিয়াউর কে ঢাকায় রেফার্ড করে বলে জানা যায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছেন ডিউটি অফিসার এএসআই ওবাইদুর রহমান ।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের  জরুরী বিভাগের ডাক্তার কল্লোল কুমার জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে গুরুতর আহত জিয়াউরের স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *