ঝিকরগাছা সংবাদদাতা :যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নাম্বার বাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা, আব্দুল হামিদের ৪৯তম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার শিমুলিয়া এস, এম, পি, কে, মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে বাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান নিছার আলীর সভাপতিত্বে ও যুবসমাজের সার্বিক তত্ত্বাবধায়নে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ ও শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বলেন,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঝিকরগাছা উপজেলা মুজিব বাহিনীর উপপ্রধান শহীদ প্রকৌশলী আব্দুল হামিদ শহীদ হন। আজ বীর মুক্তিযোদ্ধা হামিদের মত মানুষের জন্য আমরা এদেশে রাজনীতি করতে পারছি। আমরা বুক ফুলিয়ে চলতে পারি। তারা যদি আজ দেশের জন্য জীবন না দিতেন তাহলে আমরা আমাদের মায়ের ভাষায় কথাও বলতে পারতাম না। তাই আমাদের সকলের উচিত বীর মুক্তিযোদ্ধাদের সন্মান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ সেলিম রেজা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, শাহেদুর রহমান শিপলু, ইব্রাহিম খলিল, শিহাব উদ্দিন রাজ, ইমন প্রমূখ।