নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যশোরে মানববন্ধন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে নারী ও শিশু ধর্ষণ নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে যশোরে মানববন্ধন হয়েছে। নারীও শিশু অধিকার ফরম ব্যানারে শনিবার বেলা ১১ টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অবস্থানকারী শত শত মানুষ দেশজুড়ে নারী ও শিশু ধর্ষণ নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং নারীর প্রতি সহিংসতা রোধে সরকারকে পদক্ষেপ নেয়ার দাবি জানান। এ মানববন্ধনে যশোরের জাতীয় দল বিএনপির নেতাকর্মীরা সমর্থন জানিয়ে বলেন, অবিলম্বে সারাদেশ নারী নির্যাতন ধর্ষণ সহিংসতা বন্ধ করতে হবে অন্যতায় সরকারের পদত্যাগেরও দাবি জানান তারা। তা না হলে তারা কঠোর আন্দোলনের ও হুমকি দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *