“বিশ্ব টিকাদান সপ্তাহ” উপলক্ষে যশোরে এডভোকেসি ওয়াকসপ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: “সকলের জন্যে দীর্ঘ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে “বিশ্ব টিকাদান সপ্তাহ,২০২২”

এই উপলক্ষে বুধবার দুপুরে যশোর সিভিল সার্জন অফিসের পক্ষ হতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় “Advocacy Workshop”।

যশোরের সুযোগ্য সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশেনামূলক বক্তব্য প্রদান করেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জাহাঙ্গীর আলম।

আরো উপস্থিত ছিলেন যশোরের সম্মানিত ডেপুটি সিভিল সার্জন মোঃ নাজমুস সাদিক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারের (সিএস) সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ও যশোরের “সারভাইল্যান্স ও ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ মোঃ আমানত উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *