বিপিএলে সাকিবের রেকর্ড ভাঙ্গলো ওয়াহাব

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: বিপিএল ইতিহাসে সর্বনিম্ন ৮ রানে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ। এর মধ্য দিয়ে বাংলাদেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের এ তারকা পেসার সোমবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল ইতিহাসে সর্বনিম্ন ৮ রানে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন। সাকিব ২০১৭ সালে মাত্র ৩.৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট শিকার করেছিলেন।

সোমবার মিরপুর শেরেবাংলায় ঢাকা প্লাটুন (১৭৪/৫) যে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী রয়্যালসকে (১০০/১০), তার মূলে সাবেক পাকিস্তান পেসার ওয়াহাব রিয়াজের অমন বিধ্বংসী বোলিং। ওয়াহাব ফিরেছেন দেশে, যাবার বেলায় আগুন ঝরালেন। মূলত ইনজুরির কারণে বিপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন তিনি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *