বান্দরবান সংবাদদাতা:বান্দরবানের সদর উপজেলায় দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন।মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম পরিচয় জানা যায়নি।
বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম পরিচয় জানা যায়নি। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।