স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়ায় ১ কেজি গাঁজাসহ লালচাঁদ মোল্যা(৩৪) নামে এক মাদক আটক হয়েছে। শনিবার রাত আটটার দিকে উপজেলার ধলগ্রাম তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে এবিপুল পরিমাণে গাঁজাসহ তাকে আটক করে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃত লালচাঁদ মোল্লা উপজেলার ধলগ্রাম এলাকার মফিজুর রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।
যশোর গোয়েন্দা পুলিশের অফিস ইনচার্জ সৌমেন দাস বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম তিন রাস্তার মোড়ে আইয়ুব আলীর রাইস মিলের সামনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বাঘারপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।