বাঘারপাড়ায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দুই যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকায় সংবাদ সংগ্রহের সময় লাঞ্ছিতের শিকর হন এশিয়ান টেলিভিশনের বাঘারপাড়া প্রতিনিধি তরিকুল ইসলাম। এ ঘটনায় ৩১ শে মে তরিকুল বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করেন মাদক সম্রাট শিমুল হোসেন ও তাজিনসহ ৪ জনের বিরুদ্ধে। মামলার দীর্ঘ চার মাস পর প্রধান আসামি শিমুলসহ দুজনকে গতকাল শনিবার রাতে বাঘার পাড়া থানার এস আই তোবারক হোসেন, এস আই নবুয়াত, এস আই হরশিষ রায়,ও এ এস আই আবু সাইদ তাদের আটক করে আদালতে হস্তান্তর করেন। আটক কৃতরা হলো স্থানিয় দক্ষিন শ্রীরামপুর গ্রামের ছমির সরদারের পুত্র শিমুল হোসেন( ৩৫) ওমৃও ফছিয়ার রহমানের পুত্র তাজিম হোসেন।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল আল মামুন বলেন, গত কয়েক মাস আগে চাড়াভিটা এলাকায় দায়িত্ব পালনকালে এশিয়ান টিভির বাঘারপাড়া প্রতিনিধি তরিকুল লাঞ্ছিত হয়। এ ঘটনায় তরিকুল বাঘারপাড়া থানায় হাজির হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলা করার পরপরই আসামিরা এর পরপরই আসামিরা গার্ডেন গান আত্মগোপনে মান। একপর্যায়ে গতকাল তাদেরকে আটক করা হয়। এরপর তাদেরকে আদালতে হস্তান্তর করা হয় বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *