বাঘারপাড়ায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপড়ায় ১ কেজি গাঁজাসহ জহুর আলী নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রোববার রাত সাড়ে আটটার উপজেলার ৮ নম্বর বাসুয়াড়ি ইউনিয়নের আলাদিপুর মধ্যপাড়া অভিযান চালিয়ে র‌্যাব-৬ সদস্যরা তাকে এ মাদক দ্রব্য আটক করেন। সে ঐ এলাকার মৃত মোহর আলী বিশ্বাসের ছেলে।

 

যশোর র‌্যাব-৬,সিপিসি -৩, এর কোম্পানি কমান্ডার লে: সরোয়ার হুসাইন, (এক্স), বিএন বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জোহর আলী মাদক কেনাবেচা করছেন। খবর শোনার পরে ফোর্স নিয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন আলাদিপুর সাকিনন্থ ৯নং ওয়ার্ড এর জনৈক মুক্তিযোদ্ধা শাহাদৎ এর বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আজ সকালে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বাঘারপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *