বাংলাদেশ-ভারতের ৫ক্রিকেটারকে শাস্তি

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে বিবাদে জড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের পাঁচজন ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দোষী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বাংলাদেশের তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও রাকিবুল হাসান। ভারতের আকাশ সিংহ ও রবি বিশনি।
মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। ক্রিকেটারদের এই শাস্তি পরের আন্তর্জাতিক ম্যাচ থেকেই কার্যকর হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *