বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশের দিয়ে ভারতে পাচারের সময়ে সীমান্তের ওপারে ভারতের জয়ন্তীপুর সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে প্রায় দুই কোটি টাকা মূল্যের ২২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক হয়েছে।
বৃহস্পতিবার(৯ই মার্চ ২০২৩) বাংলাদেশ সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের জয়ন্তীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণের ভাসহ তাদেরকে আটক করেন ভারতীয় বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের একটি দল।
বিশেষ সূত্র থেকে জানা গেছে, উদ্ধার ২২টি সোনার বিস্কুটের মোট ওজন ২ কেজি ৫৬৬ গ্রাম, যার বাজারমূল্য বাংলাদেশী মুদ্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা প্রায়। ভারতীয় সীমান্তী বাহিনীর বিএসএফ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চাইলে এসব তাদেরকে আটক করতে সক্ষম হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে দুই পাচারকারীকে জয়ন্তীপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সূত্র: জাগা নিউজ