বরকে অজ্ঞান করে স্বর্ণলঙ্কার নিয়ে প্রেমিকের সাথে উদাহ নববধূ

নিউজটি শেয়ার লাইক দিন

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীতে বরকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে স্বর্ণ অলংকার নিয়ে প্রেমিকের সঙ্গে ভেগে গেছেন এক নব বধু।

 

গতকাল বুধবার ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় রাতে বরকে অচেতন করে ওই নববধূ নিজ বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

সাজ্জাতের মা রওশন আরা বেগম দাবি করেছেন, নববধূ বিয়ের সময় স্বামীর দেওয়া ১০ ভরি স্বর্ণের গহনা, স্বামীর কাছে থাকা ৫০ হাজার টাকা এবং বিদেশি ১৫ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা) নিয়ে উধাও হয়ে গেছে। বিষয়টি নিয়ে তারাও থানায় একটি সাধারণ ডায়েরি।

 

নববধূর বোন রুমি বলেন, বোন অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টা সঠিক না। ভাই বনের মধ্যে‘ মান অভিমান এর কারনে সে বাড়ি থেকে পালিয়েছে। বিষয়টি নিয়ে আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি। পুলিশ খোঁজ খবর নিচ্ছে। তাকে পাওয়ার পরে প্রকৃত ঘটনা কি ঘটেছে তা বলা যাবে বলে তিনি জানান।

চাটখিল থানার অফিস ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানিয়েছেন, ‘নববধূ নিখোঁজের পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।’ চাটখিল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ অক্টোবর) চাটখিল উপজেলার হাসর গ্রামের সাজ্জাত হোসেনের (৩০) সঙ্গে বানসা গ্রামের আবদুল জলিলের মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। মঙ্গলবার সাজ্জাত তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। গভীর রাতে সাজ্জাতকে তার স্ত্রী অচেতন করে পাশের বাড়ির চাচার সঙ্গে পালিয়ে যান। পরে পরিবারের লোকজন সাজ্জাতকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *